২য় বারের মতো ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মধুখালী থানার ওসি এসএম. নুরুজ্জামান

মধুখালী প্রতিনিধি

২য় বারের মত ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত হয়েছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান। গতকাল সোমবার ফরিদপুর জেলা পুলিশের এপ্রিল-২০২৫ ইং মাসিক কল্যাণ সভা শেষে ফরিদপুর পুলিশ সুপার আ. জলিল পিপিএম এর কাছ থেকে তিনি সম্মাননা ক্রেষ্ট উপহার ও স্বীকৃতির সনদ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মো. আসাদুজ্জামান প্রমুখ। এস.এম. নুরুজ্জামান মধুখালী থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ইয়াবা, মদ, ওয়ারেন্ট তামিলকারী, হত্যা মামলার আগামী গ্রেফতার ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্টু, সুন্দর, নির্ভুল ও সুচারুরূপে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি ফের ২য় বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন। মধুখালী থানার অফিসার ইনচার্জ এস.এম. নুরুজ্জামান বলেন, আমি সরকারি নির্দেশনা মেনে সকল দায়িত্ব পালন করে চলছি। সেই সাথে এলাকার শান্তি শৃংখলার যেন অবনতি না ঘটে সে ব্যাপারে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি। তিনি আরো বলেন, এই পুরস্কার প্রাপ্তিতে সকল কাজে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করার জন্য মধুখালী, আলফাডাঙ্গা এবং বোয়ালমারী (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার টিম মধুখালী থানার পুলিশ তথা মধুখালী থানাার সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্মতৎপরতার ফসল, তিনি মধুখালী বাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, ওসি এস.এম. নুরুজ্জামান মধুখালী থানায় যোগদানের পর হইতে মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হন এবং সৎ, সততা এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার এই অর্জনের জন্য মধুখালী থানাবাসী ধন্য।

মন্তব্য করুন