বঙ্গোপসাগরে একটি কাঠের ট্রলারে তল্লাশি করে ৩৪০ বস্তায় প্রায় ১৭ টন ইউরিয়া সার উদ্ধার করেছে নৌ-পুলিশ। তাদের ভাষ্য, সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে ওই ট্রলারে মজুত করা হয়েছিল। নৌ-পুলিশের চট্টগ্রামের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর শনিবার (১৭ মে) দুপুরে জানান, এফভি আবদুর রহমান-১ নামে ট্রলারটি বঙ্গোপসাগরের তীরবর্তী পাহাড়তলীর খেজুরতলা এলাকায় অপেক্ষমাণ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার আটকে ৩৪০ বস্তা সার উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ১৭ হাজার কেজি সার পাওয়া গেছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন কৌশলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা সারগুলো কুমিরা নৌ-ফাঁড়িতে আনা হয়। তিনি বলেন, সারগুলো চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে (কাফকো) উৎপাদিত। কৃষকদের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সেগুলো কাফকো থেকে কিনেছিল। সাধারণত প্রথমে বিসিআইসি তাদের নিয়োজিত ঠিকাদারের মাধ্যমে কারখানা থেকে সারগুলো তাদের বাফার গুদামে নিয়ে যায়। সেখান থেকে তাদের নিয়োজিত ডিলারের কাছে সরবরাহ করা হয়। ‘আমাদের ধারণা, আটক করা ট্রলারের মালিকসহ একটি সংঘবদ্ধ চক্র বিসিআইসির ঠিকাদার বা অন্য কোনো উৎস থেকে সারগুলো সংগ্রহ করে মিয়ানমারে পাচারের জন্য মজুত করেছিল।’ এ ঘটনায় শুক্রবার রাতে পাহাড়তলী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ট্রলার মালিক আব্দুল করিম ও মাস্টার জসীম উদ্দিনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি করেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান সওদাগর। মামলায় উল্লেখ করা হয়েছে- গত ১৪ মে ট্রলারটি আটক করা হয়।
আরও সংবাদ
চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 15, 2025
- 0
আমিনুল হক শাহীন প্রায় ৪০ বছর পর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে ট্যারিফ (মাশুল) বাড়ানো হয়েছে। প্রস্তাবিত নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সবমিলিয়ে গড়ে […]
চট্টগ্রাম বন্দরে ডিপোতে রপ্তানি পণ্যের বিশাল জট
- Daily Nabochatona
- আগস্ট 10, 2025
- 0
চট্টগ্রাম প্রতিনিধি রেকর্ডসংখ্যক কনটেইনার জাহাজে তুলে দিলেও কমছে না দেশের রপ্তানি পণ্যের জট। বরং চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ জমেছে। আর বাড়তি কনটেইনারের চাপ সামলাতে […]
চট্টগ্রাম নগরীর প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে: মেয়র ডা. শাহাদাত
- Daily Nabochatona
- জানুয়ারি 19, 2026
- 0
আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুারোঃ চট্টগ্রামের চর চাক্তাই, দক্ষিণ বাকলিয়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমাজের […]
