আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়ার মিরপুরে উপজেলার মশানে তামাক ক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের তামাকের মাঠ থেকে মিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। পাতা কুড়াতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ী থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে তার মরদেহ দেখতে পান। ওই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও সংবাদ
শালিকাকে ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাই সেতু র?্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে গ্রেফতার
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 17, 2026
- 0
টাঙ্গাইল জেলা প্রতিনিধি মামলার বিবরণে জানা যায় যে, ধৃত ধর্ষক ভিকটিমের পূর্ব পরিচিত ও সম্পর্কে চাচাত দুলাভাই। ধৃত ধর্ষক সেই সুবাদে ভিকটিমের বাড়িতে আসা যাওয়া […]

তরুণ উদ্যোক্তা তৈরির নতুন দিগন্ত উন্মোচন: অলরাউন্ডার প্রশিক্ষণের সফল সমাপ্তি, সার্বজনীন গ্রুপ চেয়ারম্যান এম এইচ শান্তির ৫১তম জন্মদিন উদযাপন
- Daily Nabochatona
- জুলাই 1, 2026
- 0
হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি স্বপ্ন, দক্ষতা ও আত্মনির্ভরশীলতার সমন্বয়ে তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সার্বজনীন গ্রুপের উদ্যোগে আয়োজিত “ফ্রি উদ্যোক্তা তৈরি […]

নির্বাচন বাঞ্চালে কুচক্রি মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে:-বিশ্বাস জাহাঙ্গীর আলম
- Daily Nabochatona
- জুলাই 28, 2025
- 0
নড়াইল প্রতিনিধি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন একটা কুচক্রি মহল সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। মানুষ এখন নির্বাচন মুখি, মানুষ […]

