মধুখালী প্রতিনিধিঃ স্কুলের জমি দখল করে ২৯টি দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কিন্তু তালিকায় আছে ২২। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন রামলাল বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষ জানান ১৯৯৪ সাল থেকে স্থানীয় প্রভাবশালীরা পাকা ও সিনসেট দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করছে। এ ঘটনায় সরেজমিন পরিদর্শন করে সত্যতা পাওয়া যায়। তবে দীর্ঘ দিনেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। স্কুলের এ্যাডহক কমিটির সদস্য ও স্থানীয়রা জানান, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ মোট ৯৮ শতক। এর মধ্যে পূর্ব ও উত্তর দিকের কিছু জমি প্রভাবশালীরা দখল করে মার্কেট প্রতিষ্ঠিত করে এবং ভাড়া দিয়ে খায়। যার হালদাগ নং ৭০৮৭। সেখানে স্থানীয় প্রভাবশালীরা পাকা সিনসেট দোকান ঘর তৈরি করে ব্যবসা করে যাচ্ছেন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৯৪০ সালে স্কুলটি প্রতিষ্ঠিত। স্থানীয় প্রভাবশালীরা স্কুলের জায়গা দখল করে সেমিপাকা ও টিনসেট দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করার সত্যতা পাওয়া যায়। তিনি আরও বলেন আমরা স্কুলের পক্ষ থেকে নির্ধারিত হারে ভাড়া ২০১৯ থেকে ২০২০ ইং সাল পর্যন্ত ভাড়া উত্তোলন করেছি এর পর আর ভাড়া কেহ দেয় না। দীর্ঘদিন পার হলেও বিগত সরকারের আমলে প্রভাবশালীদের কারনে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি কর্তৃপক্ষ। তবে বর্তমানে মার্কেটের ৯টি দোকান পুড়ে যাওয়ার পর আবার যখন প্রভাবশালীরা ঘর তুলতে যায় তখন আমরা স্কুল কমিটি এবং স্থানীয়রা মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেলকে অবগত করে ঘর তুলতে বাধা দেয়। যাহা বর্তমান স্কুলের সভাপতি এবং মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল কে জানানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোন প্রকার কেহ ঘর তুলতে পারবে না। আদেশক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও সংবাদ

সিরাজগঞ্জে যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ/মালিককে খুঁজছে পুলিশ
- Daily Nabochatona
- মে 17, 2025
- 0
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর অংশে হঠাৎ একটি বেওয়ারিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে। তবে এটির কোনো প্রকৃত মালিক না থাকায় স্থানীয়দের ধারণা, এটি […]
শ্রেণিকক্ষে ঢুকে ৩৩ শিক্ষার্থীকে বেত্রাঘাত শিক্ষককে শোকজ
- Daily Nabochatona
- আগস্ট 28, 2025
- 0
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ৩৩ শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জি নাফসি […]

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
- Daily Nabochatona
- জুন 4, 2025
- 0
সাহেদ চৌধুরী ফেনী প্রতিনিধি: সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল […]

