করিম ইসহাক, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কাঁটাবাড়ীয়া গ্রামে আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সৌদী প্রবাশী বিষিষ্ট ব্যবসায়ী হাবীবুর রহমার হাবীবের সহযোগীতায় অতি সম্প্রতি একই গ্রামের মোকসেদ নামে একজন দিন মুজুর অসহায় গরীবকে একটি ঘর প্রদান করা হয়েছে। এ সময় ঘর টি পেয়ে গরীব মোকসেদ অনেক খুশী হয়ে বলে আজ আমি স্ত্রী সন্তানদের নিয়ে নিজের ঘরে থাকতে পারবো। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম কুন্নু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইমন মাহমুদ সভাপতি নুর নেছা স্কুল এ্যান্ড কলেজ। এ সময় আই ডিয়াল ফাউন্ডশনের সভাপতি মো ইসহাক শেখ জানান আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে একটি বৃদ্ধ আশ্রমের চেষ্টা করা হচ্ছে। আপনাদের দোয়া ও সহযোগীতা থাকলে খুব শীগ্রই এ উদ্যোগ নেয়া হতে পারে।
আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ঘর বিতরন




