ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: প্রত্যান্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে অবদান রাখছে নোয়াখালীর সোনাইমুড়ীর আতাউর রহমান ভূঁইয়া স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি বাড়ির পাশে হওয়ায় এখন আর স্থানীয় ছেলে মেয়েদের দুর-দুরান্তের স্কুল-কলেজে কষ্ট করে গিয়ে পড়তে হয়না। মনোরম পরিবেশ আর শিক্ষকদের আন্তরিকতায় প্রতি বছরই পাবলিক পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রাখছে তারা। তাছাড়া প্রতিষ্ঠানটি হওয়ায় কর্মসংস্থানও হয়েছে অনেকের। খোঁজ নিয়ে জানা যায়, এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষে ২০১৬ সাল সোনাইমুড়ী উপজেলার হোসেনপুর গ্রামের কৃতি সন্তান, তৌহিদা-মানিক ট্রাস্ট ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক আতাউর রহমান ভূঁইয়া স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে প্রতিষ্ঠানটি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি পায়। প্রতি বছর পাবলিক পরীক্ষায় সফল্য ধরে রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর। এবারও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি পাসের হারে সোনাইমুড়ী উপজেলায় প্রথম এবং নোয়াখালী জেলায় দ্বিতীয় স্থান অর্জন করে। এদিকে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানে রয়েছে সব রকমের সুযোগ সুবিধা। মনোরম পরিবেশে অনুশিলনের জন্য আছে সু-বিশাল লাইব্রেরি, বিজ্ঞান ও গবেষনাগার। রয়েছে খেলার মাঠ, আবাসিক শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস। এক সময় এখানকার শিক্ষার্থীদের দুর-দুরান্তের নোয়াখালী, চৌমুহনী, সেনবাগ বা সোনাইমুড়ী কলেজে গিয়ে অনেক কষ্ট করে পড়া লেখা করতে হতো। এতে সময় ও অর্থ দুটিই অপচয় হতো। মাঝ পথেই অনেক শিক্ষার্থী বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা ঝড়ে পড়তো। আশার কথা হলো, এই স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠার পর শিক্ষার্থীদের সেই দু:খ কষ্ঠ লাগব হয়েছে। তারা এখন বাড়ির পাশে স্কুল ও কলেজে পড়ালোখা করে শিক্ষিত হতে পারছে। তাছাড়া কর্মসংস্থান হয়েছে অনেকের। এছাড়াও গরীব মেধাবি শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনামূল্যে স্কুল ও কলেজে পড়ার সুযোগ।
একাধিক শিক্ষার্থী জানায়, আমরা কখনো কল্পনাও করিনি যে বাড়ির পাশে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান পাবো। খুবই ভালো পরিবেশে আমরা পড়া লেখা করছি।
স্থানীয় বাসিন্ধা আবদুর রহিম জানান, এই শিক্ষা প্রতিষ্ঠানটি গ্রামে প্রতিষ্ঠা হওয়ায় আমাদের ছেলে-মেয়েদের জন্য অনেক উপকার হয়েছে। আমরা তাদের এই প্রতিষ্ঠানে দিয়ে টেনশন করতে হয়না। এখানকার শিক্ষকরা খুবই আন্তরিক। আতাউর রহমান মানিককে ধন্যবাদ স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করার জন্য। এতে আমাদের এলাকায় শিক্ষার হার যেমন বাড়ছে, তেমনি এখান থেকে পড়ালেখা করে অনেরকে চাকরি, ব্যবসাসহ বিভিন্ন কর্মে যুক্ত হচ্ছে। এটা আমাদের জন্য অশির্বাদ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজিম উদ্দিন জানান, এলাকায় শিক্ষা বিস্তার ও সাফল্য ধরে রাখার চেষ্টা করছি আমরা। প্রতিষ্ঠাতা আতাউর রমহান ভূঁইয়া মানিক সাহেব যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি প্রত্যন্ত অঞ্চলে গড়ে তুলেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
এক প্রতিক্রিয়ায় আতাউর রহমান ভূঁইয়া স্কুল ওন্ড কলেজের প্রতিষ্ঠাতা আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, নিজের দায়বদ্ধতা থেকে এলাকার ছেলে-মেয়ের শিক্ষিত করতেই এটি প্রতিষ্ঠা করেছি। এখানে আমার ব্যক্তিগত কোন লাভ নেই। আমি ভালো থেকে কি হবে, যদি আমার এলাকার মানুষ খারাপ বা অশিক্ষিত থাকে। তাই তাদের দেশের মূল ধারায় ফেরাতে শিক্ষিত সমাজ গড়তে আমার এই প্রয়াস। অন্য শিল্পপতি বা সমাজসেবীরা গ্রামাঞ্চলে শিক্ষা বিস্তারের লক্ষে এমন আরো প্রতিষ্ঠান গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা করেন তিনি।
শিক্ষা বিস্তারে অবদান রাখছে সোনাইমুড়ীর আতাউর রহমান ভূঁইয়া স্কুল এন্ড কলেজ



