নরসিংদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা, উদ্বোধন করলেন অফিসার্স ক্লাব


নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লা, সিভিল সার্জন বুলবুল কবির, চেম্বার সভাপতি রাশেদুল হাসান রিন্টু, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. আওয়াল, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। সভা শেষে বিভাগীয় কমিশনার বিভিন্ন সেবাপ্রার্থীর খোঁজখবর নেন এবং নরসিংদী অফিসার্স ক্লাব উদ্বোধন করেন।