কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬-এর কুষ্টিয়া জেলার প্রথম দিনের মাঠ পর্যায়ের কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকাল ৭টা থেকে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ নিয়োগ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রাথমিক যাচাই-বাছাই করা হয়।
নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম। বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. খায়রুল আনাম, বিপিএম-সেবা।
এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (সুপার নিউমারারি) শারমিন আক্তার এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ইমরান রহমান।
এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম প্রার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। প্রার্থীরা নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কোনো প্রকার প্রতারণা বা দালাল চক্রের প্রলোভনে না পড়তে তিনি প্রার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও সতর্ক থাকার আহ্বান জানান।
নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোছা. রেশমা খাতুন এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাজ্জাদ বিন আজাদ সিজান।
এ ছাড়া নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করেন।‘সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়কে সামনে রেখে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের এ নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
কুষ্টিয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন



