গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

শেখ হাবিবুর রহমান.গাইবান্ধা : সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) গাইবান্ধা জেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সার্বিক ব্যবস্থাপনায় ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে কুশল বিনিময়, আড্ডা ও আন্তরিক মতবিনিময় হয়। পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে একত্রে সময় কাটানোর এ আয়োজন সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।