গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  যুবদল নেতা মুন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছির

গজারিয়া  প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল রিমু,গজারিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজির সিকদার,যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু,যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,যুগ্ম আহবায়ক  আশরাফুল আলম সবুজ,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক,যুগ্ম আহ্বায়ক শাহিন প্রধান।

অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক,বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মান্নান মিয়াজী,যুগ্ম আহ্বায়ক বিপ্লব সহ

বিভিন্ন ইউনিয়নের যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।