নবচেতনা ক্রীড়া ডেস্ক : বৃষ্টির কারণে মঙ্গলবার হ্যামিল্টনে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে একটি বলও মাঠে গড়ায়নি
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার ও রোববার মাউন্ট মঙ্গানুইয়ে।
এরপর দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে। আগামী সপ্তাহে ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। মাসের শেষ দিকে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।
দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে ১০০ বছরের লড়াইয়ের ইতিহাস উদযাপন করছে নিউজিল্যান্ড ও ভারত।
নবচেতনা/এআর
