মোঃ সৈকত হোসেন মাদারীপুর : পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।? বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক হাবিবুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন এবং মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান।?বক্তারা অবিলম্বে ওই ঘটনায় জড়িত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, সম্প্রতি পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা সৃষ্টির অভিযোগ রয়েছে।
পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন
