হাবিবুর রহমান,গাইবান্ধা : ‘তীক্ষ্ণ যুক্তির স্ফুরণে, জ্বলে ওঠো সৃজনে’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় উদ্বোধন করা হয়েছে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬।
সোমবার (২ নভেম্বর) সকালে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) বিপুল চন্দ্র দাস, এনডিসি সাব্বির আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) শ্রী লক্ষণ কুমার দাস, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ এবং কালচারাল অফিসার।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির নাহিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে অনুষ্ঠিত এ ট্যালেন্ট ফেস্টের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা, যুক্তি, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের সুযোগ পাবে বলে আশা করছেন আয়োজকেরা।
গাইবান্ধায় বেলুন উড়িয়ে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এর উদ্বোধন

