চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর..

নরুল আলম সিকদার, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নবচেতনা পত্রিকার কক্সবাজার প্রতিনিধি (ভ্রাম্যমাণ) ফয়সাল আলম সাগর।

প্রেসক্লাবের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়। সাংবাদিকতায় তার নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ প্রেসক্লাবের সদস্যরা তাকে এ পদে নির্বাচিত করেন।

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের নেতৃত্বে গঠিত কমিটির সদস্যরা তাকে আন্তরিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

নবনির্বাচিত উপ-দপ্তর সম্পাদক ফয়সাল আলম সাগর তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি চকরিয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”তিনি আরও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন