পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কৃত

কাজী মামুন ,পটুয়াখালী

 সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ। উদ্বোধন শেষে আদালত প্রাঙ্গণ থেকে একটি র?্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ রাসেল মজুমদার।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহিদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির প্রমুখ। আলোচনা সভা শেষে লিগ্যাল এইড কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা প্যানেল আইনজীবীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে সাধারণ মানুষকে আইনি পরামর্শ দিতে আদালত প্রাঙ্গণে বিশেষ আইনি সহায়তা পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। সরকারি খরচে অসহায় ও দুস্থ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।

মন্তব্য করুন