মাগুরায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) মাগুরা সদর থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ।মাগুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।সভায় বক্তারা মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ইভটিজিং বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ একা কাজ করলে হবে না, এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি মাদক ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।সভা শেষে উপস্থিতদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন