দিনাজপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক সরবারহের কাজে  ব্যবহৃত একটি সিলভার রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-২১-১২৮৭) জব্দ করা হয়।  মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ভোরে সদর উপজেলার কোতোয়ালী থানাধীন চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় মো. ঠান্ডু মন্ডল ওরফে ঠান্ডা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কমলা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা বাদামি রঙের কসটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ১০ কেজি। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ঘটনায় একটি সিলভার রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-২১-১২৮৭) জব্দ করা হয়েছে। তবে এ সময় আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়। তাদের মধ্যে মো. ওবায়দুল হক ভূঁইয়া (৪২) ও মো. হাতেম আলী (৩৮)-এর নাম জানা গেছে। এছাড়া অজ্ঞাতনামা আরও দুইজন এ চক্রের সঙ্গে জড়িত রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন