মধুখালী প্রতিনিধি ঃ সুদিপা বিশ্বাস (৩৫) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী মোল্যা পাড়া নিবাসী কামারখালী বাজারের গ্রাম্য ডাক্তার সঞ্জয় কুমার বিশ্বাস (সনজিৎ) এর বড় মেয়ে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সুদিপা বিশ্বাস (৩৫) নামে এক গৃৃহবধূ নিহত হয়েছে । এ ঘটনায় তার স্বামী সুবির বিশ্বাস (৩৭) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে ভাঙ্গা থেকে ফরিদপুরে আসার পথে বাখুন্ডা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শিবচর থেকে চিকিৎসার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ফরিদপুরে আসছিলেন সুবির বিশ্বাস ও তার স্ত্রী সুদিপা বিশ্বাস। পথিমধ্যে বাখুন্ডা ব্রিজের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুদিপা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত সুবির বিশ্বাসকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুদিপা বিশ্বাস সদর উপজেলার ধোপাডাঙ্গা চাঁনপুর গ্রামের বাসিন্দা এবং সুবির বিশ্বাসের স্ত্রী। আহত সুবির বিশ্বাস একই এলাকার ভূপতি বিশ্বাসের ছেলে। ঘটনার পর বিষয়টি কোতোয়ালি থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও সংবাদ
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন
- Daily Nabochatona
- জুলাই 19, 2026
- 0
দিনাজপুর প্রতিনিধি “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দিনাজপুর […]
পার্বত্য চট্টগ্রামের বন-হালদা-কর্ণফুলী নদী রক্ষা করা না গেলে চট্টগ্রামে সুপেয় পানির ভয়াবহ সংকট হবে
- Daily Nabochatona
- এপ্রিল 11, 2025
- 0
আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো বন্দরনগরী চট্টগ্রাম মহানগরী একদিকে বর্ষাকালে পুরো শহর পানিতে থলিয়ে যায় আবার শুকণা মৌসুমে পানির জন্য হাহাকার পড়ে যায়। উপকূলীয় অঞ্চলে […]
বক্সমাহমুদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
- Daily Nabochatona
- ডিসেম্বর 4, 2025
- 0
ফুলগাজী ফেনী,প্রতিনিধি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় পরশুরামের বক্সমাহমুদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ […]
