মোহাম্মদ আলী, ভোলা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ভোলা জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। জেলার মোট ১১২টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে ৬৮৮ জন পুলিশ সদস্য। নিরাপত্তা জোরদার করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৮টি চেকপোস্ট এবং গঠন করা হয়েছে ৪টি মোবাইল টিম। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং এবং সার্বক্ষণিক টহল কার্যক্রমও চালু থাকবে। ভোলা জেলা পুলিশ সুপার মো. শরীফুল হক বলেন, “পূজার সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি চালানো হবে। ভোলার প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।” পূজা উদযাপন কমিটির সভাপতি জানান, পূজার সব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দলগুলোসহ প্রশাসন পূজা উদযাপনে সহযোগিতা করছে। তিনি বলেন, “আমরা আশা করছি, প্রশাসনের এমন উদ্যোগের কারণে এ বছর শান্তি-শৃঙ্খলার মধ্যেই আমরা শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারব।” প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় জেলার হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করবেন বলে আশা করা হচ্ছে।
আরও সংবাদ
গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 23, 2025
- 0
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার […]
সিরাজগঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 8, 2026
- 0
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানে থাকা আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। […]
সাতক্ষীরায় কুদ্দুস ও মিনু বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ
- Daily Nabochatona
- মে 15, 2025
- 0
শেখ হাসান গফুর, সাতক্ষীরা সাতক্ষীরা আশাশুনির ৩ টি ইউনিয়নে জমি দখল, লুটপাট ও চাঁদাবাজিতে অন্যতম অবস্থানে রুহুল কুদ্দুস ও মিনু বাহিনী। আ’লীগ ক্ষমতায় থাকাকালীন সময় […]
