চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় ডাক বিভাগের এমন দায়িত্বহীন কাণ্ডে রীতিমতো অবাক হয়েছেন ওই গ্রাহক। প্রেরকের কাছ থেকে রোববার সরাসরি চিঠিটি হাতে পান প্রাপক নিজেই। ওই প্রাপকের নাম গোলাম মোস্তফা মন্টু। তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে গোলাম মোস্তফা মন্টু চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। গোলাম মোস্তফা মন্টু বলেন, গত এপ্রিল মাসে আমি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। তখন আয়কর বিভাগের আইনজীবী এফ কে এম লুৎফর রহমান আমার কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। ঠিকানার সঙ্গে আমার মোবাইল নম্বরও দেওয়া ছিল ওই চিঠির খামে। কিন্তু ডাক বিভাগের কেউই আমার সঙ্গে যোগাযোগ না করে চিঠিটি ফেরত পাঠায়। চিঠির খামের ওপর লাল কালিতে লেখা হয় ‘প্রাপক মৃত্যুবরণ করায় ফেরত’। তিনি আরও বলেন, রোববার ওই আইনজীবীর সঙ্গে দেখা হলে চিঠি ফেরতের বিষয়টি জানান আমাকে। ফেরত যাওয়া চিঠিটি দেখে আমি রীতিমতো হতবাক হয়েছি। চিঠিটি পাঠানো হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার ঠিকানায়। ওই রুটে ডাক বিভাগের চিঠি বিলি করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘উনি কি বেঁচে আছেন? আমার জানা ছিল না। আমি ফেসবুকে ওনার মৃত্যু সংবাদ দেখে চিঠিটি ফেরত পাঠিয়েছিলাম।’
আরও সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার
- Daily Nabochatona
- জানুয়ারি 18, 2026
- 0
জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারী এবরান আলীকে (৫৫) গ্রেফতার করেছে র?্যাব-৫। উদ্ধারকৃত এই […]

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সাবেক এমপি ও বিএনপি নেতা হারুনুর রশিদের যোগদান
- Daily Nabochatona
- মার্চ 17, 2026
- 0
জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মোঃ হারুনুর রশিদ। আজ সোমবার (১৬ […]

চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক
- Daily Nabochatona
- মে 23, 2025
- 0
জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক […]

