বরগুনা প্রতিনিধি বরগুনায় দীর্ঘ আড়াই বছর পরে তৃণমূল কর্মীদের প্রত্যাশা অপূর্ণ রেখেই জেলা বিএনপির ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহিনকে সদস্যসচিব এবং ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম-আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আড়াই বছর পরে মাত্র ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণায় জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকজন তৃণমূল কর্মী মন্তব্য করেন, ত্যাগী আরও কয়েকজন নেতাকে আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে সাংগঠনিক গতি বৃদ্ধি পেত। যদিও পরবর্তীতে সদস্যসংখ্যা বৃদ্ধির সুযোগ আছে তারপরও দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতা কাটিয়ে ৬টি উপজেলা এবং ৪টি পৌর কমিটি করা ৩ জনের পক্ষে কী করে সম্ভব সেটাই দেখার বিষয়। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার বলেন, ‘কেন্দ্র যেভাবে ভালো মনে করেছে সেভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তবে পর্যায়ক্রমে কমিটির সদস্য বাড়ানো হতে পারে।
আরও সংবাদ
নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- Daily Nabochatona
- জানুয়ারি 28, 2026
- 0
হামিদুল্লাহ সরকার নীলফামারীঃ নীলফামারীতে টুপামারী ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে যোগদান করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৭ […]
জয়াগে আলহাজ্ব মফিজুর রহমান একাডেমিক ভবনের উদ্বোধন করেন ব্যারিস্টার খোকন এমপি
- Daily Nabochatona
- এপ্রিল 27, 2026
- 0
মাকসুদ আলম সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি সোনাইমুড়ী উপজেলার ঐতিহ্যবাহী জয়াগ মহাবিদ্যালয় নতুন শিক্ষাযাত্রার সূচনা করল। নবনির্মিত আলহাজ্ব মোঃ মফিজুর রহমান একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও সংবর্ধনা […]
আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- Daily Nabochatona
- অক্টোবর 24, 2025
- 0
রোকসানা পারভিন (ফরিদপুর) আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৫-২৬ অর্থ বছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে […]
