ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর : গাজীপুরে ভুক্তভোগী জনি ও তার পরিবার গতকাল সোমবার ১২ টায় কাশিমপুর থানা প্রেসক্লাবে সৎ মা ও পিতার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে দাবি করা হয় তার পিতা আজাহারুল ইসলাম আরজু দীর্ঘদিন যাবত তাদের বসবাসরত বাড়ি ভিটি দখল করাসহ নির্যাতন ও হয়রানি করে আসছে বলে অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জনির বাগ প্রতিবন্ধী মা জরিনা বেগম, চাচা মনজুরুল ইসলাম, জনির স্ত্রী রোকসানা হক, ছোট বোন আলো সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনির বাবা আজাহারুল ইসলাম আরজু জরিনা বেগমকে প্রায় ২৩ বছর আগে ১৩.৫০ শতাংশ বাড়ি ভিটা জমি লিখে দেন। এরপর আজাহারুল ইসলাম দ্বিতীয় বিবাহ করে পরিবার ত্যাগ করেন। সেই থেকে জনির পিতা জমিটি দখলে নেওয়ার জন্য জনির শশুর শ্যালক সহ জনি পরিবারকে নিয়মিতভাবে হুমকি, শারীরিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। আজাহারুল ইসলাম বর্তমানে কারাগারে আটক রয়েছেন তিনি বিভিন্ন গাড়ি চুরির মামলায় জড়িত বলেও জানিয়েছেন ছেলে জনি। জনি দাবি করেন, তার বাবার অপরাধের অভিযোগকে ঢাল করে তাকেও পুলিশি জিজ্ঞাসাবাদ ও হয়রানির শিকার হতে হচ্ছে। পরিবারটির দাবি, এসব হয়রানির পেছনে তার বাবা আজাহারুল ইসলাম আরজু জড়িত এবং জমি দখলের ষড়যন্ত্রই কাজ করছে। নির্যাতনের বিচার জনি ও তার পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য দায়ী ব্যক্তি তার নিজ পিতার শাস্তি দাবী করাসহ জনির বিরুদ্ধে পুলিশি হয়রানি ভিত্তিহীন মামলা ও জিজ্ঞাসাবাদ বন্ধের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত জনির চাচা মনজুরুল ইসলাম বলেন, জমি বিরোধের সমাধান আদালতেই হওয়া উচিত। তবে নির্যাতনের অভিযোগ গভীরভাবে তদন্ত করা হোক। জনি ও তার পরিবারের এই সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা আশা প্রকাশ করেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও সংবাদ
গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে মা-বাবা ও ছেলেসহ নিহত ৪
- Daily Nabochatona
- জুলাই 19, 2025
- 0
গাজীপুর প্রতিনিধি গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এ […]
গাজীপুরে মাজারে মেলার নামে চলছে মাদক ও অশ্লীলতা
- Daily Nabochatona
- অক্টোবর 8, 2025
- 0
মো. আব্দুল আজিজ, গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি দরগারচালায় পাঁচপীরের মাজারে সপ্তাহিক মেলার নামে প্রকাশ্যে চলছে যুবতী নারীদের খোলামেলা পোশাকে ডিজে গান, উচ্চ ক্ষমতা সম্পন্ন […]
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন
- Daily Nabochatona
- মে 4, 2025
- 0
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী যুবদল নেতা মো.লিয়াকত আলী। গতকাল […]
