ePaper

হামে আক্রান্তদের দেখতে মাগুরা হাসপাতালে এমপি মনোয়ার

মাগুরা প্রতিনিধি

মাগুরায় হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও খোঁজখবর নিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত আটজন শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ককে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।সংসদ সদস্য বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবেলায় মাগুরায় বিশেষ টিকাদান কর্মসূচি আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হবে। যেসব শিশু এখনও হামের টিকা পায়নি, তাদের দ্রুত টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী হামে আক্রান্তদের জন্য বিশেষ আইসোলেশন কেবিন চালু করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সরা সার্বক্ষণিক সেবা দিচ্ছেন। শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং প্রাপ্তবয়স্কদের জন্য মেডিসিন কনসালট্যান্ট সেবা প্রদান করছেন। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।ছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11320,8890,25893) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *