পিযুষ কুমার বিশ্বাস
ভোলা জেলার দৌলতখান নিবাসী ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের অন্যতম সদস্য স্বর্গীয় শ্রী দীনেশ চন্দ্র বিশ্বাস-এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ২৭ জুন ২০২৬ খ্রীঃ শনিবার দিনব্যাপী পরমার্থিক আত্মার বৈকুন্ঠধামে চিরশান্তি প্রাপ্তি কামনার্থে পরিবারের পক্ষ থেকে শ্রীমদ্ভাগবতগীতা থেকে পাঠ ও মাহাত্ম আলোচনা, নামকীর্তন, ধর্মীয় অনুষ্ঠানাদি পরিপালনসহ নিরামিষ ভোজ ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হয়েছে। প্রভাত থেকেই গাবতলী বড়বাজারের ইসকন মন্দিরের অনুষ্ঠানস্থলটি যেন পরম ভক্তবৃন্দের পদচারনায় মুখরিত ছিল। এবং সন্ধ্যায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, বাগানবাড়ী- শ্যামলীকুঞ্জ, বাড়ী ১১/গ, রোড ০২, শ্যামলী, ঢাকায় শ্রদ্ধাভাজন ধর্মজ্ঞ শ্রী নিত্যানন্দ চক্রবর্তী মহোদয়ের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠানটি মহিমা পায়। পিতৃদেবতার উদ্দ্যেশ্যে এই মহতী আয়োজন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি ও পরমভক্ত বাবু শ্রী সুধাংশু চন্দ্র বিশ্বাস মহাশয়ের শ্রদ্ধেয় পিতা স্বর্গীয় শ্রী দীনেশ চন্দ্র বিশ্বাস-এর পরমার্থিক আত্মার বৈকুন্ঠধামে চিরশান্তি প্রাপ্তি কামনার্থে ভগবানে শ্রীচরনকমলে নিবেদন ও উৎসর্গ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বিশ্বাস বাড়ির সকল সদস্যসহ নিমস্ত্রিত আত্মীয়-স্বজন গুনগ্রাহী ও শুভাকাঙ্খীদের সাদর উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবারও মৃতের আত্মার চিরশান্তি কামনায়- সকলের আশির্বাদ প্রার্থনা, যথাযোগ্য শ্রদ্ধা ও ধর্মীয় ক্রিয়াচারের মাধ্যমে মৃত্যু দিবসটি স্মরনীয় হয়ে রইল। যথাযোগ্য ধর্মীয় আবহে অনুষ্ঠানটির সফলতায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাবশে- বিনয়াবনতঃ মৃতের পুত্র-কন্যাগন যথাক্রমে- ইঞ্জি. সুধাংশু চন্দ্র বিশ্বাস, মিহির চন্দ্র বিশ্বাস, সমীর চন্দ্র বিশ্বাস, তাপস চন্দ্র বিশ্বাস, চিনু রানী বিশ্বাস, শিউলী রানী বিশ্বাস, ইলা রানী বিশ্বাস ও মুক্তা রানী বিশ্বাস প্রমুখ।
