মাকসুদ আলম সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি
সোনাইমুড়ী উপজেলায় স্হানীয় বিরোধের জেরে ছররা গুলিতে ৬ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। এর আগে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেদ ও রেদোয়ানসহ তাদেরসঙ্গী শিমুল সহ কয়েকজন যুবক একটি দোকান থেকে সিগারেট কিনে ধূমপান করছিল। এ সময় এলাকার কয়েকজন মুরব্বি তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে শুক্রবার দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদেরও শিমুলের নেতৃত্বে একদল যুবক নাহিদ ও নাঈমকে লক্ষ্য করে গুলি ছোড়ে,এরা এক সময়ের আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী কিং মোজাম্মেলের শীর্ষ, এতে নাহিদ ও নাঈমসহ অন্তত ৬ জন ছররা গুলিতে আহত হন। আহতদের মধ্যে আশিক ও নাহিদকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পূর্ব শত্রুতা ও ধুমপান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। এরই জেরে পরদিন রাতে এসে তারা এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে একজনের পেট ও উরুতে গুলি লাগায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাশেদসহ ১২ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
