ePaper

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোরিকশা ও লোহার পাইপ বোঝাই একটি করিমনের (শ্যালো ইঞ্জিনচালিত অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচড় গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদ মিয়া সরকার (৭০) একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রামের বাসিন্দা এবং বানিজ উদ্দিন সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া বাড়ি থেকে অটোরিকশাযোগে পৌর সদরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিকে আসা একটি করিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া মারা যান। এছাড়াও অটোভ্যানের চালক ও অন্য দুই যাত্রী আহত হয়। তাদের উদ্ধারের পর স্থানীয়রা ক্লিনিকে ভর্তি করা হয়। শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করার পরে ময়নাতদন্ত করা হয়েছে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *