ePaper

গাজীপুরে জাইকা প্রতিনিধির বারি পরিদর্শন

সাইফুল্লাহ, গাজীপুর প্রতিনিধি
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), বাংলাদেশ -এর চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

জাইকা, বাংলাদেশের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ) ড. মো. মন্জুরুল কাদির। ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালকের দপ্তর) ড. মো. বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এবং বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।

পরে জাইকা, বাংলাদেশের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (24590,6777,21218) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *