ePaper

সচিবালয়-এনবিআরে ধর্মঘটকারীদের বিরুদ্ধে হান্নান মাসউদের হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক

সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দেশের বন্দরগুলোতে চলমান ধর্মঘটকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

তিনি বলেন, ‘আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি বিপ্লব ওখানেও হবে।’

সোমবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মাসউদ।

পোস্টে তিনি বলেন, ‘আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু ২৪-পরবর্তী সময়ে আর সেই সুযোগ থাকবে না। আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি বিপ্লব ওখানেও হবে।’

হান্নান মাসউদ বলেন, ‘হাসিনা সরকারের পুরো শাসনামলে যেসব গুম, খুন, দুর্নীতি ও অর্থপাচার হয়েছে, তার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগী আপনারা। ভাববেন না, পার পেয়ে গেছেন। পুনশ্চ বলছি, পার পাওয়ার কোনো সুযোগ নেই।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এ নেতা আরও বলেন, ‘সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে অপসারণ করে নিরপেক্ষ একটি কমিশনের মাধ্যমে তদন্ত চালানো এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।’

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (19767,13311,11104) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *