বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে প্রতিরোধ বা থামিয়ে দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল। গত শনিবার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন, ডা. জাহিদ হোসেন বলেন, ৭৫-এ সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে মেজর জিয়া এ দেশকে মুক্তির পথ দেখিয়েছেন। জিয়াউর রহমান জন্মের পর থেকেই নিজেকে তৈরি দেশকে নেতৃত্ব দেয়ার জন্য। তার কালজয়ী দর্শনের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী দল। তার সর্বশ্রেষ্ঠ অবদান স্বাধীনতার ঘোষণা। তিনি বলেন, এ দেশে আওয়ামী লীগ হচ্ছে একটি অন্যায়, অনাচারের দল। বাকশাল কায়েম করে তারা দেশে গণতন্ত্রকে হত্যা করেছিল। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপিকে প্রতিরোধ বা ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল। স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তিনি বলেন, শহীদ জিয়া এ দেশের মানুষকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন। যখন এ দেশে মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। মাত্র চারটি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। বেগম জিয়া এ দেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন। এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। যার মাধ্যমে বাংলাদেশ নতুন রূপে দেশ গড়ে উঠবে। বিএনপির এই নেতা আরও বলেন, ২৪ আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধদের দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আসলে তারা কোনও দলের নয়, তারা এ দেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আমাদের মনে রাখতে হবে ৪৭ বাদ দিয়ে ৭১ হবে না, ৭১ বাদ দিয়ে ৭৫ হবে না, ৭৫ বাদ দিয়ে ৯০ হবে না, ৯০ বাদ দিয়ে ২৪ হবে না। তাই সকল গুম খুনের বিচার করতে হবে। যারা নির্বিচারে গুলি করে আমাদের ভাইবোনদের হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল প্রমুখ।
Related News
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম
- admin-nabochatona
- February 28, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আজ। এর মধ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে আসনগ্রহণ করেছেন দলটির আহ্বায়ক পদে থাকা নাহিদ ইসলাম। […]
১৬ বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি: জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রক্রিয়া নিয়ে বিতর্ক
- admin-nabochatona
- January 1, 2025
- 0
১৬ বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি, তারা দাবি করছে যে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, বরং বিগত সময়ের আন্দোলন, ত্যাগ, নির্যাতন ও […]
জোনায়েদ সাকি/সংবিধানের মূলনীতি-সাংবিধানিক পদে নিয়োগে এখনো ঐকমত্য হয়নি
- admin-nabochatona
- June 27, 2025
- 0
জ্যেষ্ঠ প্রতিবেদক সংবিধানের মূলনীতি এবং সাংবিধানিক পদগুলোতে নিয়োগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো যায়নি বরে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তবে, প্রধানমন্ত্রীর […]
