ePaper

শ্রীপুরে কোটি টাকার জমি দখল করে কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্রের মহড়া

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কোটি টাকার জমি জবরদখল করে কিশোর গ্যাং দেশীয় অস্ত্রের মহড়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে উপজেলার কেওয়া দক্ষিন খন্ড গ্রামে। ভূক্তভোগী হলেন ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হাজী মো. বাবুল মিয়া(৫৫) ও হাজী মো. এমদাদ হোসেন(৫০)। অভিযুক্তরা হলো একই গ্রামের ইসমাইল(৫০), মোহাম্মদ আলী (৬০) ও রাকিব (২৬)।

সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়, প্রায় এক কোটি টাকা মূল্যের ১২.২৫শতাংশ জমির মালিক ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আবু তালেব, আইয়ুব আলী ও চার মেয়ে। জমির মালিকরা ৫০ থেকে ৬০ বছর পূর্বে চট্রগ্রাম সহ অন্যত্র স্থায়ী ভাবে বসবাস করেন। বাবুল মিয়া ও এমদাদ হোসেন জানান, জমরি মালিক আমাদের চাচাতো ভাই বোন। তারা দীর্ঘ সময় ধরে অন্যত্র স্থায়ী ভাবোস করেন। আমরা এ জমির তত্বাবধান করি।

হঠাৎ অভিযুক্তরা জমি দখলের পায়তারা করতে শুরু করেন। এক পর্যায়ে গত সোমবার(২৪ফেব্রুয়ারী) রাতে ইসমাইল গং ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই জমি জবর দখল করে একটি ছাপড়া ঘর নির্মাণ করে। আমরা বিষয়টি জমির মালিককে জানাই। শুক্রবার সকাল নয়টার দিকে ইসমাইলের মেয়ের জামাতা রাকিব কিশোর গ্যাং নিয়ে ওই জমিতে মহড়া দেয়। কিশোর গ্যাং সদস্যরা চার পাশে অবস্থান করে। এ সময় এমদাদের স্ত্রী জাহানারা এগিয়ে গেলে রাকিবের লোক জন তাকে মারপিটে উদ্ধত হয়। জাহানার দৌড়ে আত্ন রক্ষা করেন।

এবিষয়ে বক্তব্য জানতে ইসমাইলকে মোবাইলে ফোন করলে তিনি জমি জবরদখলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বাবা বহু পূর্বে জমি কিনে ছিলো। আমরা দীর্ঘ দিন পর আমাদের জমি দখল করেছি। কাগজে মালিকানা না টিকলে ছেড়ে দিবো।

শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, এবিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (16979,25127,11066) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *