আ: মান্নান পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে খাদেমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালায়। এতে মুখে আঘাত প্রাপ্ত হয়ে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে চলে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত খাদেমুল ইসলাম হাতীবান্ধা থানার গোঁতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে উপজেলার আমঝোল এলাকার বনচৌকি সীমান্তের ৯০৬ নম্বর মেইন পিলার কাছে এ ধরনের ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, ১৫ -বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন এর অধীনে হাতীবান্ধা সীমান্ত পিলার ৯০৫/৬ এস হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বাংলাদেশী চোরাকারবারির একটি দল কাঁটাতারের বেড়ার নিকট গেলে ভারতীয় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে ছড়াগুলি ফায়ার করলে মুখে আঘাত প্রাপ্ত হয়ে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। স্হানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়ে শূন্যরেখায় টহল নিরাপত্তা জোরদার করছে এবং বিজিবি ও বিএসএফের একটি পতাকা বৈঠকের জন্য উচ্চতর পর্যায়ে যোগাযোগ চলছে বলে জানা যায়।
