রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করছে পুলিশ। পরে আহত অবস্থায় তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় লক্ষ্মীপুরের-রায়পুর রাখালিয়া এলাকা থেকে রবিন কে পুলিশ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানাগেছে, রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার শামসুনুর পাটওয়ারীর ছেলে রফিকুল ইসলাম রবিন। সে দীর্ঘদিন পলাতক ছিল। মঙ্গলবার বিকেলে রাখালিয়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিয়ান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে গুলি ছুড়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে এতে রবিন গুলিবিদ্ধ হলে পুলিশ তাকে গ্রেফতার করেতে সক্ষম হয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রফিকুল ইসলাম রবিনকে গ্রেফতার করে রামগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় । রবিন পুলিশের তালিকাভুক্ত জেলা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় ১৩টি মামলা রয়েছে। বর্তমানে অস্ত্র আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।’
Related News
রায়পুরে অসুস্থ তরকারি বিক্রেতা আব্দুল ওয়াহাবের পাশে দাঁড়ানোর আহ্বান
- Nabochatona Desk
- April 3, 2026
- 0
আবু মুসা মোহন লক্ষ্মীপুরের রায়পুর এলাকায় দীর্ঘদিন ধরে তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করা আব্দুল ওয়াহাব বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তিনি বর্তমানে […]
রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের ১ যুগে পদার্পণ উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- Nabochatona Desk
- May 14, 2026
- 0
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাব”-এর ১ যুগে পদার্পণ উপলক্ষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। […]
রামগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর মার্কেট থেকে চুরি হয়ে গেছে ২০ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম
- Nabochatona Desk
- March 2, 2026
- 0
মনির হোসেন পাটোয়ারী,রামগঞ্জ, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রামগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রামগঞ্জ পৌর সুপার শপিং কমপ্লেক্স মার্কেট ৫ বছরেও চালু হয়নি। গত বছর মার্কেটের […]
