রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর পাংশায় ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চর গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার চর গোপিনাথপুর গ্রামের মো. রফিকুল মণ্ডল (৩০) এবং একই উপজেলার সাকদা গ্রামের মো. বাচ্চু প্রামাণিক (৩৫)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গোপিনাথপুর গ্রামে আলম মণ্ডলের বসতবাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম বলেন, “মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
Related News
সিরাজগঞ্জে বাবা ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ছেলে হলেন প্রতিমন্ত্রী
- Nabochatona Desk
- February 24, 2026
- 0
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে পেয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি ডা. এম এ মুহিত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত […]
পটুয়াখালীতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে পুকুর খনন
- Nabochatona Desk
- March 6, 2025
- 0
কাজী মামুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি::- পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে তেলিখালী গ্রামে একাধিক এযাহার ভুক্ত মামলার আসামি নাসির মৃধার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী। ৫ই আগস্ট ফেসিস্ট […]
সিরাজগঞ্জে শিমুল পলাশ সজ্জিত রেলপথ প্রকৃতি প্রেমীদের যেন মিলনমেলা
- Nabochatona Desk
- March 16, 2026
- 0
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি ফাগুনের আগুন মানেই শিমুল পলাশ ফুল। উঁচু গাছের ডালে ডালে লাল আগুন আর মুগ্ধতা ছড়িয়ে শিমুল পলাশ জানান দেয় বসন্তের। এমনি এক […]
