রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর পাংশায় ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চর গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার চর গোপিনাথপুর গ্রামের মো. রফিকুল মণ্ডল (৩০) এবং একই উপজেলার সাকদা গ্রামের মো. বাচ্চু প্রামাণিক (৩৫)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গোপিনাথপুর গ্রামে আলম মণ্ডলের বসতবাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম বলেন, “মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
Related News
আড়াই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, পুড়ছে রিসোর্ট-কটেজ
- admin-nabochatona
- February 24, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে লাগা আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাজেকের একটি রিসোর্টে আগুন লাগে। পরে তা […]
ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার
- Nabochatona Desk
- September 17, 2025
- 0
ইবি প্রতিনিধি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজমস অব রিয়েল এস্টেট ট্রানজেকশন ইন বাংলাদেশ: এ স্টাডি ইন ঢাকা সিটি’ […]
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে আহত থানায় অভিযোগ
- Nabochatona Desk
- October 21, 2025
- 0
কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে ঘরে ঢুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকাল […]
