মোঃ সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি
আসছে আগামী ১২ই ফেব্রয়ারী-২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ¦ খন্দকার নাসিরুল ইসলাম নাসির এর ধানের শীষ ভোটে বিজয় করার লক্ষে আড়পাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের শান্তিপুর গ্রামের মনোজ কুমার সরকারের সভাপতিত্বে ৬ই ফেব্রয়ারী-২৬ শুক্রবার মাগরিব নামাজ বাদ শান্তিপুর গ্রামের খগেন্দ্রনাথ সরকার ও প্রশান্ত কুমার সরকারের বাড়ীর আঙ্গিনায় মধুখালী উপজেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজিরুল ইসলাম মৃধা নান্নু এর সঞ্চালনায় এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মিল্টন খাঁন। এ ছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও আড়পাড়া ইউনিয়নের ধানের শীষের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা , আড়পাড়া ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্ঠা ও কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রঊফ কলেজের প্রথম সাবেক ভিপি ও জাতীয়তাবাদী আইনজীবি সমিতি ফরিদপুর জেলা আহবায়ক কমিটির অন্যতম ফরিদপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচিত কাযকরি পরিষদ সদস্য এ্যাডঃ মোঃ খসরুল আলম (খসরু), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজিরুল ইসলাম মৃধা নান্নু, মধুখালী উপজেলা বিএনপি সহ-যুব বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম ফুরাদ, মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, আড়পাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড শান্তিপুর গ্রামের সুব্রত কুমার বিশ্বাস, অচিন্ত কুমার দাস, লিটন কুমার বিশ্বাস, সঞ্জয় কুমার দাস, ডাঃ ভূলেন মিত্র প্রমুখ। এ ছাড়া নির্বাচনী উঠান বৈঠকে আড়পাড়া ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও কামারখালী বাজার বণিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ, আড়পাড়া ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্ঠা মোঃ ওয়াজেদ আলী মন্ডল, আড়পাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা ৫,৬,৭ কেন্দ্রের আহবায়ক মোঃ সামসুদ্দিন মোল্যা রবি, যুগ্ন আহবায়ক মোঃ বিল্লাল হোসেন, আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, যুবনেতা রফিক শেখ সহ আড়পাড়া ইউনিয়ন বিএনপি শান্তিপুর গ্রামের বিএনপি সকল অঙ্গ সংগঠন এবং মধুখালী উপজেলা বিএনপির নেতাকর্মী সহ শত শত নারী -পুরুষ ভোটারগন উপস্থিত ছিলেন প্রমুখ। পরিশেষে ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীর ফরিদপুর- ১ আসনে আলহাজ¦ খন্দকার নাসিরুল ইসলাম নাসির এর ধানের শীষ বিজয়ের লক্ষে হিন্দু -মুসলিম সবার কাছে ধানের শীষের ভোট চেয়ে নির্বাচনী উঠান বৈঠকের কার্যক্রম শেষ করেন ।
