মধুখালী প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে ২০০ পিস ইয়াবাসহ মুন্না শেখ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের আমডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মুন্না উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাহারুল ইসলাম বাকার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Related News
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক- ৪
- Daily Nabochatona
- August 17, 2026
- 0
মোঃ, জিয়াউল হক,শেরপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বর্ডার […]
জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠালো ডাক বিভাগ
- Nabochatona Desk
- September 22, 2025
- 0
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় ডাক বিভাগের এমন দায়িত্বহীন কাণ্ডে রীতিমতো অবাক হয়েছেন ওই গ্রাহক। প্রেরকের কাছ থেকে […]
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
- Nabochatona Desk
- August 12, 2025
- 0
শেখ নাদিম, ব্রাক্ষণবাড়িয়া গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নিশংসভাবে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে […]
