WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it] SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11080) ORDER BY meta_id ASC
ভারি বৃষ্টি নিয়ে ৪ বিভাগে ৭২ ঘণ্টার সতর্কবার্তা - Daily Nabochatona
WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it] SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11080
WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it] SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11080) ORDER BY meta_id ASC
class="post-11080 post type-post status-publish format-standard hentry category-11">
বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে আগামী ৭২ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে অতি ভারি বৃষ্টির ফলে পাঁচ জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ভারি বর্ষণের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। এতে আরো বলা হয়েছে, অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
মাকসুদ আলম চাটখীল সোনাইমুড়ী নোয়াখালী আমন্ত্রিত অতিথি বৃন্দকে সামনে রেখে হাসপাতালে কর্তৃপক্ষ গটাকরে বলেন আপনাদের সুস্থতা আমাদের অঙ্গীকার,সেবাই আমাদের প্রতিশ্রুতি,মানুষের পাশে জীবনের জন্য এ প্রতিপাদ্যকে […]
সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারী ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ফেনী জেলা পুলিশ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক […]
সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত দখল করে চলছে মার্কেট নির্মানের কাজ। শুধু দখল নয় টিন আর কাঠের মাচার উপরে ইট সিমেন্টের ডালাই […]