ePaper

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুক্তরাজ্য বিএনপি নেতা সরফুর কম্বল বিতরণ

মো. আফজল হোসেইন( শ্রীমঙ্গল প্রতিনিধি)

শ্রীমঙ্গলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকালে শ্রীমঙ্গল শহরের শিশু পার্ক মাঠে যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফুর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শ্রীমঙ্গল শহরের প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন শহর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।এ ছাড়া শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, মৌলভীবাজার যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাম আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পা, সামি মাহমুদ চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, জাসাস পৌর সদস্য জাহেদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (17724,6771,5982) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *