ePaper

বাস্তব জীবনেও প্রেমে জড়ালেন সাইয়ারা জুটি

বিনোদন ডেস্ক  

বাস্তব জীবনেও প্রেমে জড়ালেন সাইয়ারা জুটি। ‘সাইয়ারা’ সিনেমার নায়ক-নায়িকা আহান পান্ডে আর আনীৎ পাড্ডাকে নিয়ে এমন খবরই উড়ছে বলিউডের বাতাসে। পর্দায় তাদের কেমিস্ট্রি দেখে দর্শক মুগ্ধ হয়েছে। দেশ বিদেশে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। বক্স অফিসেও সাইয়ারা জুটি করেছে বাজিমাত।  শোনা যাচ্ছে, তাদের এই কেমিস্ট্রি এখন শুধু সিনেমাতেই সীমাবদ্ধ নেই। বাস্তবেও প্রেমে মজেছেন তারা!জানা গেছে, শুটিংয়ের সময় নাকি আহান খুব খেয়াল রাখতেন আনীতের। একসঙ্গে কাজ করতে করতে তাদের বন্ধুত্বটা ধীরে ধীরে প্রেমে বদলে গেছে। এখন তারা নাকি একেবারে সোনায় সোহাগা যুগল! কেউ কাউকে চোখে হারান না। তবে সাইয়ারা জুটি তাদের প্রেম গোপন রেখেছেন। শোনা যাচ্ছে, প্রযোজক আদিত্য চোপড়াই নাকি বলেছেন প্রেমের খবর গোপন রাখতে। কারণ? দু’জনের নতুন তারকাখ্যাতিতে নাকি ‘কাপল ট্যাগ’ খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আপাতত চুপচাপ চলছে ভালোবাসা। এদিকে আনীৎ পাড্ডা যোগ দিচ্ছেন দিনেশ ভিজানের হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজিতে। নতুন সিনেমার নাম হবে ‘শক্তি শালিনী’। ইতিমধ্যেই নাকি লুক টেস্টও শেষ করে ফেলেছেন তিনি।ছবির শুটিং শুরু হবে চলতি বছরের শেষ দিকে। কে পরিচালনা করবেন, তা এখনো রহস্য। তবে শোনা যাচ্ছে, ‘মুঞ্জা’ বানানো আদিত্য সারপোতদারকেই ছবিটি পরিচালনার দায়িত্ব দিতে চাইছেন দিনেশ ভিজান।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (21530,7011,11373) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *