মধুখালী প্রতিনিধি ঃ সুদিপা বিশ্বাস (৩৫) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী মোল্যা পাড়া নিবাসী কামারখালী বাজারের গ্রাম্য ডাক্তার সঞ্জয় কুমার বিশ্বাস (সনজিৎ) এর বড় মেয়ে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সুদিপা বিশ্বাস (৩৫) নামে এক গৃৃহবধূ নিহত হয়েছে । এ ঘটনায় তার স্বামী সুবির বিশ্বাস (৩৭) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে ভাঙ্গা থেকে ফরিদপুরে আসার পথে বাখুন্ডা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শিবচর থেকে চিকিৎসার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ফরিদপুরে আসছিলেন সুবির বিশ্বাস ও তার স্ত্রী সুদিপা বিশ্বাস। পথিমধ্যে বাখুন্ডা ব্রিজের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুদিপা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত সুবির বিশ্বাসকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুদিপা বিশ্বাস সদর উপজেলার ধোপাডাঙ্গা চাঁনপুর গ্রামের বাসিন্দা এবং সুবির বিশ্বাসের স্ত্রী। আহত সুবির বিশ্বাস একই এলাকার ভূপতি বিশ্বাসের ছেলে। ঘটনার পর বিষয়টি কোতোয়ালি থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Related News
সৌদি আরবে প্রবাসী যুবকের মৃত্যু, হাজীগঞ্জে দাফন সম্পন্ন
- Nabochatona Desk
- January 21, 2026
- 0
নিজস্ব প্রতিবেদকচাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের প্রবাসী যুবক মো. মহিন উদ্দিন (৩২) সৌদি আরবে ইন্তেকাল করেছেন। তিনি ওই গ্রামের ফকির মোহাম্মদ বেপারী বাড়ির […]
কোম্পানীগঞ্জকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করবো-ফখরুল ইসলাম
- Nabochatona Desk
- March 24, 2025
- 0
মেছবাহ উদ্দিন, (নোয়াখালী) কোম্পানীগঞ্জ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, ভোট […]
সরাইলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাফল্যের ৪১ বছর উদযাপিত
- Nabochatona Desk
- April 24, 2025
- 0
মো.তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশের প্রথম সারির ইন্স্যুরেন্স কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৪১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও নানান আয়োজন অনুষ্ঠিত […]
