মো. আফজল হোসেইন, শ্রীমঙ্গল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কার ও নোহার মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মধ্যে একজন নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার ভোর ৬টার দিকে উপজেলার লইয়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গফুর শেখ (৪১)। তিনি শ্রীমঙ্গল উপজেলা যুবদলের কর্মী এবং কাপড় ব্যবসায়ী ছিলেন। আহতদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা তানভীর হোসেন জনিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে এবং অপরজন অজয় সিংকে মৌলভীবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার অজয় সিং তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছিলেন যারা বাইক চালান, দয়া করে কয়েকটি দিন বিশেষ করে বিজয়াদশমী পর্যন্ত যানবাহন ধীরে চালাবেন। কিন্তু ভাগ্যের পরিহাস, সতর্কবার্তা দেওয়ার মাত্র একদিন পরেই নিজেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হলেন তিনি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত গফুর শেখের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করতে দেখা যায় স্থানীয়দের।
Related News
মধুখালীতে আড়পাড়া ইউনিয়ন বাজার প্রতিষ্ঠা উপলক্ষে মতবিনিময় সভা
- rubal30
- February 16, 2025
- 0
মধুখালী প্রতিনিধি ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া ইউনিয়ন বাজার প্রতিষ্ঠা উপলক্ষে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা সেলিম হোসেন মোল্যার সভাপতিত্বে শনিবার বিকালে আড়পাড়া কাজী সিরাজুল […]
সাতক্ষীরায় বজ্রপাতে দু’জনের মৃত্যু
- Nabochatona Desk
- September 21, 2025
- 0
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার দেবহাটায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ও বিকেলে দেবহাটা উপজেলার সখিপুর ও বেজোরআটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে […]
সেনবাগ সরকারি হাসপাতালে দুদকের অভিযান
- Nabochatona Desk
- January 16, 2026
- 0
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: নির্ধারিত সময় হাসপাতালে চিকিৎসকরা না আসা, কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও সরকারি ভাবে রোগীদের খাবার বিতরণে অনিয়ম’সহ নানা অভিযোগোর ভিত্তিতে নোয়াখালীর […]
