ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘রূপালি মৎস্যে সোনার দেশ, সবাই মিলে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র?্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেলী নওশীন প্রত্যাশা, উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও মৎস্যজীবী প্রতিনিধিরা।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষ, জলাশয় সংরক্ষণ এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে স্থানীয় মৎস্য চাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মৎস্য খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষী, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
