ePaper

ফুলগাজীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ফেনীর ফুলগাজীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ফুলগাজী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্যসচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম, সিরাজুল ইসলাম মন্টু, মাস্টার আবুল খায়ের, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব)  ইয়াসিন মাহমুদ মজুমদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম রসূলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।