ePaper

ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী হত্যা মামলার প্রধান অভিযুক্তকে ৫০ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৭

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

ভিকটিম বিবি কুলসুম কাজল(৩৬), ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কুয়েত প্রবাসী নুরুল আমিন এর স্ত্রী। ভিকটিম তিন সন্তানের জননী। ভিকটিমের দুই সন্তার স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রাবাসে থাকে এবং ভিকটিম তার ০২ বছরের ছেলে নাহিমকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে একা থাকেন। ভিকটিমের বিবাহের পর হতে স্বামীর বাড়ীর লোকজনের সহিত জায়গা-জমিসহ পারিবারিক বিরোধ চলে আসছে। প্রতিদিনের ন্যায় গত ২৬ জুন ২০২৬ইং তারিখ শক্রবার দিবাগত রাতে ভিকটিম নিজ বিন্ডিয়ের নিচ তলার নিজ শয়ন কক্ষে ছেলে নাহিমকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভিতর প্রবেশ করে ভিকটিম বিবি কুলসুম কাজল এর হাত, পা ও মুখ বেঁধে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে এবং দুর্বৃত্তারা ভিকটিমের ছেলে নাহিমের কোন ক্ষতি না করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ২৭ জুন ২০২৬ইং তারিখ ভোর অনুমান ৫ ঘটিকার সময় পার্শ্ববর্তী ঘরের ইসমাইল মাষ্টার নামাজ পড়তে উঠে ভিকটিমের বিল্ডিং এর ভিতরে থেকে মানুষের গুংরানো শব্দ শুনে আশপাশের লোকজনদেরকে সঙ্গে নিয়ে ভিকটিমকে ডাকা-ডাকি করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম বিবি কুলসুম কাজলকে হাত, পা, মুখ বাঁধা, পরনের কাপড় খোলা, ঘরের মেজেতে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফেনী জেলার ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-১৩, তারিখ-২৮ মে ২০২৬ইং; ধারা- ৪৫৭/৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০। এরই ধারাবাহিকতায় আসামি গ্রেফতারের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম নজরদারী অব্যাহত রাখেন। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার প্রধান অভিযুক্ত মোঃ আরিফুল ইসলাম ফেনী জেলার ফুলগাজী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৯ জুন ২০২৬ইং তারিখ আনুমানিক ০৭:৩৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফুলগাজী থানাধীন উত্তর ধর্মপুর এলাকায় অভিযান পরিচালানা করে উক্ত ক্লুলেস চাঞ্চল্যকর মামলার প্রধান অভিযুক্ত মোঃ আরিফুল ইসলাম(৩১), পিতা-মোঃ রসুল মিয়া, সাং-দক্ষিন তালবাড়িয়া, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *