১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. বুধবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাও। গ্রাহকের বিদ্যুৎ বিলের মিটার চার্জ ও সার্ভিস চার্জ বাতিল করো। মোবাইল সিমের ডাটা ও মিনিট কার্ডের মেয়াদ আজীবন করো। মোবাইল ব্যাংকিং ক্যাশআউট খরচ হাজারে সর্বোচ্চ ৫ টাকা ও সেন্ডমানি ফ্রি করো। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, কৃষকের মাঝে বিনামূল্যে কীটনাশক, সার ও বীজ বিতরণ করতে হবে। কৃষকদের জন্য সুদবিহীন ঋণ বিতরণ করতে হবে ও সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ যুগোপযোগী করে কার্যকর করতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির ট্রাক সেল বৃদ্ধি করতে হবে। কর্মঘন্টা বাড়ানো ও অর্থনীতির চাকা সচল রাখতে সরকারি সাপ্তাহিক ছুটি শনিবার বাতিল করতে হবে এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার একদিন করতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজামেল হক তাজেমের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজনুর রহমান মিজু, বাংলাদেশ সমতা পার্টির সভাপতি সামছুল হক সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার লিজা, ছাত্র বিষয়ক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী নকীবুর রহমান প্রমুখ।
Related News
১৫ মার্চ ফেনীতে ২ লখ ২০ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে
- Nabochatona Desk
- March 13, 2025
- 0
সাহেদ চৌধুরী, ফেনী আগামীকাল শনিবার ফেনীতে ২ লাখ ২০ হাজার ৮ শত ৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ফেনী সিভিল সার্জন অফিসে […]
গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে মা-বাবা ও ছেলেসহ নিহত ৪
- Nabochatona Desk
- July 19, 2025
- 0
গাজীপুর প্রতিনিধি গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এ […]
লালমনিরহাটে জমি দখলে ব্যর্থ হামলায় দুইজন আহত – গ্রেফতার ১
- Nabochatona Desk
- October 17, 2025
- 0
লিয়াকত আলী, লালমনিরহাট লালমনিরহাটে জমি দখলে ব্যর্থ হামলায় দুইজন আহত ও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৭ জনসহ ২০/২২ জন অজ্ঞাতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর […]
