WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (3249) ORDER BY meta_id ASC

পঞ্চগড়ে মঞ্চস্থ হল নাটক  ‘মানে লে’ - Daily Nabochatona
ePaper

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 3249

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (3249) ORDER BY meta_id ASC

class="post-3249 post type-post status-publish format-standard hentry category-11 category-72">

পঞ্চগড়ে মঞ্চস্থ হল নাটক  ‘মানে লে’

ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে ‘ভোগান্তি না সমঝোতা’ শিরোনাম  স্লোগানে গ্রাম আদালতকে জনপ্রিয় করণে বিশেষ নাটক ‘মানে লে’ মঞ্চস্থ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে জেলা প্রশাসন কর্তৃৃক আয়োজিত ভাষা সৈনিক সুলতান বইমেলায় নাটকটি মঞ্চস্থ করা হয়।

এম এস রিপন ও মুস্তাক আহমেদের রচনা ও নির্দেশনায় জেলা প্রশাসনের সহযোগিতায় নাটকটি মঞ্চায়ন করে অভিনয় শিল্পী শ্রমিক নাট্য গোষ্ঠি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লাভলী আক্তার,  মুস্তাক আহমেদ, অপু দত্ত, হোসেন রায়হান, এ কে এম সামসউদ্দীন চৌধুরী, আশরাফুল ইসলাম, ইনসান সাগরেদ, এ জামান আসিফ, এম এ দুলাল, রেজাউল করিম, মার্শাদুল ইভেন, আজহার, মোস্তাফিজুর রহমান মুক্তা, দুলু,  লিনজু, মারুফ, দুলাল, দ্বীপসহ আরও অনেকে। নাটকটির মঞ্চ ও আলো ব্যবস্থাপনায় ছিলেন ইনসান সাগরেদ।  আবহ সঙ্গীত করেন : হাজ্জাজ তানিন ।নাটকটিতে গ্রামের ছোট ছোট সমস্যা নিয়ে আদালত কিংবা থানায় অভিযোগ না করে প্রতিকারের জন্য গ্রাম আদালতে সরণাপন্ন হতে উদ্বুদ্ধ করা হয়। এতে করে উচ্চ আদালতে মামলার জট যেমন কমবে তেমনি বাড়ির কাছের গ্রাম আদালতে বিনা খরচে কম সময়ে সঠিক বিচার পেতে পারেন ভূক্তভোগিরা।দালালদের হাত থেকে রেহাই পাবে সাধারণ জনগণ এমন চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে নাকটিতে। নাটক শেষে নাটকটির ভূয়শী প্রশংসা করে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজি টুলু। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ( এনডিসি)  আমিনুল ইসলাম তারেক সহ স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।নাটকটি উপভোগ করেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *