ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং, অবৈধ অস্ত্র, সন্ত্রাস প্রতিরোধে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জমিদারহাট বি.এন উচ্চ বিদ্যালয়ের হলরুমে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় রসুলপুর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান। রসুলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মনির উদ্দিনের সভাপতিত্বে এ সময় স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ, রসুলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রিয়াজ সহ অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জমিদারহাট বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাদক বিরোধী র?্যালি অনুষ্ঠিত হয়।
