ePaper

নোয়াখালীতে ঠাকুর রাম চন্দ্র দেবের ৭৭তম তিরোভাব উৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

ইয়াকুব নবী ইমন,  নোয়াখালী প্রতিনিধি

 নোয়াখালীর  চৌমুহনীতে শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের ৭৭তম তিরোভাব উৎসব উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঠাকুর রাম চন্দ্র দেবের সমাধিস্থলে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল আমিন ফয়সালের সার্বিক সহযোগিতায় এতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ,উপজেলা যুবদলের সভাপতি রুস্তুম আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *