মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি:নরসিংদীতে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃদ্ধদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সিনিয়র স্বরাষ্ট্র সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এসময় সভায় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আ.হান্নান, ২৮ ইবির অধিনায়ক লে: কর্ণেল হুমায়ন রশিদ,গাজিপুর বিজিবি সিইও ইফতেখার আলম,র্যাব ১১ এর নরসিংদী সিপিএসসি ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম,জেলা আনছার ভিডিপি জেলা এ্যাডজুট্যান্ট মোরশেদ খান,এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো.ফুলকাম বাদশাসহ জেলা পর্যায়ে সকল উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অথিতি বলেন ২০২৪ শে আন্দোলনে শুধু নরসিংদীতে ২০ জন শহিদ হয়েছেন। আর আহত হয়েছে ৪ শতাধীক। আন্দোলন হয়েছে দুর্নীতির বিরুদ্ধে। আর ছাত্র জনতার আন্দোলনকে সুফল করতে হলে সকলকে সততা এবং নিষ্টার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। পরে শহিদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Related News
রায়পুরায় তারুণ্যের বাতিঘরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান
- Nabochatona Desk
- October 2, 2025
- 0
রায়পুরা(নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে সামাজিক সংগঠন তারুণ্যের বাতিঘর। রায়পুরা পাবলিকিয়ান পরিবারের উদ্যোগে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা […]
নারায়নগঞ্জের বিশিষ্ট শিল্পপতির পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- Nabochatona Desk
- July 13, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নারায়ন গঞ্জের বিশিষ্ট শিল্পপতি মনছুর আহম্মেদ ও তার পরিবারের সদস্যদের নির্যাতন ও গুমের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন […]
নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল আসামি
- admin-nabochatona
- July 15, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি: নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কাঠগড়া থেকে রিয়াজুল ইসলাম হৃদয় নামের এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের […]
