মোয়াজ্জেম হোসেন নওগাঁ
আগামী ২৯ জানুয়ারি তারেক রহমান নওগাঁয় আগমণ উপলক্ষে জায়গা পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রোববার দুপুর ২টার দিকে নওগাঁর বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত। পরে নওগাঁ শহরের এটিম মাঠ সমাবেশের জন্য নির্ধারণ করা হয়। পরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি নিশ্চিত করেন তিনি। অ্যাড. সৈয়দ শাহিন শওকত বলেন- নির্বাচনী প্রচারণা উপলক্ষে আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে যাবেন। তারপর নওগাঁ এবং শেষে বগুড়ার যাবেন। তার আগমণ উপলক্ষে নিরাপত্তা সহ আনুষঙ্গিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত ধরবেন। আশা করছি সমাবেশটি সফল ভাবে সম্পন্ন হবে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী ডা. শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম এবং জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা সহ স্থানীয় নেতৃবৃন্দরাউ পস্থিত ছিলেন।
